ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

৩১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৬ আগস্ট ৩১ ১৪:৪০:০১
৩১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৬ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ১ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে