৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দাম এখনো চড়া। টানা বৃষ্টি, জ্বালানি সংকট ও সরবরাহ পরিস্থিতির প্রভাবে দামে কিছুটা ওঠানামা থাকলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। মঙ্গলবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে থাকা ২১ ধরনের সবজির মধ্যে পেঁপে ও বড় করলা—মাত্র এই দুই ধরনের সবজি ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের বিএনপি বাজার, হাতিরপুল ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে বিভিন্ন সবজির দাম যাচাই করে এ চিত্র পাওয়া যায়।
বাজারে পেঁপে প্রতি কেজি ৩০ টাকা এবং বড় করলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে চিচিঙ্গা, ধুন্দল ও লাউয়ের মতো কয়েকটি সবজির দাম ৫০ টাকার কাছাকাছি। চিচিঙ্গা ও ধুন্দল প্রতি কেজি ৫০ টাকা এবং লাউ আকারভেদে প্রতি পিস ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া মিষ্টি কুমড়া, কাঁকরোল, পটল, শসা ও ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। বরবটির দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা এবং ছোট করলা বা উস্তা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কালো গোল বেগুনের দাম আরও বেশি—প্রতি কেজি ১০০ টাকা।
সবজির মধ্যে সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে শিম, যা প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গাজর ও টমেটো ১২০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচু বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০ টাকা এবং বিভিন্ন ধরনের শাকের আঁটি ২০ থেকে ৫০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির মৌসুমে সাধারণত কচুর লতি, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটল, ধুন্দলসহ কয়েকটি সবজির সরবরাহ বাড়ে। ফলে এ সময়ে এসব পণ্যের দাম তুলনামূলক কম থাকার কথা। কিন্তু এবার উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বাজারে প্রত্যাশিত দাম কমেনি।
আগারগাঁওয়ের বিএনপি বাজারের বিক্রেতা শাহজাহান জানান, কয়েকটি সবজির দাম সামান্য কমলেও বেশিরভাগ পণ্যের দাম আগের মতোই রয়েছে। তার দাবি, মুঠি কচু, চিচিঙ্গা ও ঢ্যাঁড়সের দাম কিছুটা কমেছে।
অন্য বিক্রেতা মিজান বলেন, চাষাবাদ কমে যাওয়া, ঝড়-বৃষ্টি এবং অন্যান্য কারণে সবজির দাম বাড়ছে। পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও দাম কমানো সম্ভব হচ্ছে না।
শুধু সবজি নয়, মাছ-মাংস ও ডিমের দামও এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক ডজন ডিমের দাম ১৫০ টাকা।
মাছের বাজারেও তেমন স্বস্তি নেই। বাইন মাছ প্রতি কেজি ৮০০ টাকা, চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং রুই-কাতল ৩৫০ থেকে ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ট্যাংরার দাম কেজিতে প্রায় ৭০০ টাকা। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
সব মিলিয়ে নিত্যপণ্যের চড়া দামে চাপের মধ্যে রয়েছেন সাধারণ ক্রেতারা। বাজার নিয়মিত মনিটরিং ও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। হাতিরপুল বাজারের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, মাছ-মাংসের দাম দীর্ঘদিন ধরেই বেশি; এর সঙ্গে মৌসুমি সবজির দামও বেশি থাকায় সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- ০১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- বিআইএফসির এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- তিন পাতার চুক্তিপত্রে এক লাখ টাকায় শিশু, বাবার হাতে আইফোন!
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- পে স্কেল নিয়ে বড় খবর, একসঙ্গে আসছে বেশ কয়েকটি প্রজ্ঞাপন
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- ‘দুই দিনের মধ্যে বড় কিছু ঘটবে’—সাগর-রুনি হত্যা তদন্তে চাঞ্চল্যকর দাবি
- গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ৭ বছর পর রাশেদের ভাগ্যে জিএস পদ
- ঋণখেলাপিদের জন্য সুখবর, যে সুবিধা মিলবে শুধু বড়দের
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
- অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে ৪ ধাপের প্রস্তাব
- ৩১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলেই বিপাকে উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী
- মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
- ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা পৃষ্ঠপোষকের
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
জাতীয় এর সর্বশেষ খবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- তিন পাতার চুক্তিপত্রে এক লাখ টাকায় শিশু, বাবার হাতে আইফোন!













