ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩

২০২৬ আগস্ট ৩১ ১৫:৫৪:০৯
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত একটি ট্রাক থেকে ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরির ঘটনায় ছয় সদস্যের একটি ডাকাত চক্র ধরা পড়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চক্রটির তিন সদস্য নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে বাকি তিনজনকে। খবর ইন্ডিয়া টুডের।

মিসরের কায়রোতে গত মঙ্গলবার (২৫ আগস্ট) একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। একটি কারখানা থেকে প্রায় ৪ টন হিমায়িত মুরগি নিয়ে ট্রাকটি যাচ্ছিল। এ সময় ডাকাত দলটি চলন্ত ট্রাকটিকে লক্ষ্য করে।

পাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি পিকআপ নিয়ে দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাকটির পেছনে যায়। এরপর তারা পিকআপের ওপর উঠে চলন্ত অবস্থাতেই ট্রাকের পেছনের দরজা খুলে মুরগির বাক্স নামাতে থাকে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাটিকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেন।

ট্রাকচালক পুলিশকে জানান, ডাকাতির সময় তিনি কিছুই বুঝতে পারেননি। পরে তিনি দেখতে পান, ট্রাক থেকে প্রায় ১০৫ কেজি মুরগি চুরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর শুরু হয় তদন্ত।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের মাধ্যমে ছয় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের সবারই আগের অপরাধের রেকর্ড ছিল।

কায়রো ও কালিউবিয়া এলাকায় তাদের সম্ভাব্য আস্তানার সন্ধান পাওয়ার পর অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, তিন সন্দেহভাজন নিহত এবং অপর তিনজন গ্রেফতার হয়েছেন।

পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে। পাশাপাশি চুরি যাওয়া কিছু মুরগি এবং অন্যান্য ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আনা হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে