পতন ঠেকাতে নেই দৃশ্যমান উদ্যোগ, শেয়ারবাজারে আস্থার সংকট
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনের মধ্যেই নতুন সপ্তাহের কার্যক্রম শুরু করেছে দেশের শেয়ারবাজার। আজ রোববার (৩০ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক কমেছে। তবে সূচকের পতনের বিপরীতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে দরপতন এখন অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার যেভাবে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছিল, কোনো এক অদৃশ্য কারণে সেই ধারায় এখন অস্থিরতা দেখা দিয়েছে। বাজারকে ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকলেও টানা দরপতনে সেই প্রত্যাশা ক্রমেই হতাশায় পরিণত হচ্ছে।
তাদের মতে, বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা দরপতনের মধ্যেও নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট আরও গভীর হচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, নতুন কমিশনের পক্ষ থেকেও বাজার পরিস্থিতি নিয়ে উল্লেখযোগ্য কোনো তৎপরতা বা কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বর্তমান পরিস্থিতিকে তারা স্বাভাবিক বিষয় হিসেবে বিবেচনা করছে বলেই মনে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে কার্যকর উদ্যোগ থাকলে কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান তৎপরতা দেখা যেত বলে মনে করছেন তারা।
এদিকে ধারাবাহিক পতনের কারণে লোকসানের আশঙ্কায় অনেক বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এর ফলে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বাড়ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে বাজারকে স্বাভাবিক ধারায় ফেরাতে বর্তমান কমিশনের পরিবর্তন প্রয়োজন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪.২৮ পয়েন্টে নেমে এসেছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪২ পয়েন্ট কমে ১ হাজার ১২৮.১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১২.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২২.২২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৩০৯টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।
সূচকের পতন হলেও এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। দিন শেষে প্রায় ৫১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের কার্যদিবসে ডিএসইতে প্রায় ৪৬৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সে হিসাবে আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫১ কোটি ২ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় সিএসইতে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে।
আজ সিএসইতে মোট ১৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১২টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.২৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৯১.১৩ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে সিএএসপিআই ৪.৫৮ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










