ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬

ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন

২০২৬ আগস্ট ৩০ ১৫:২৬:০২
ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের স্পন্সর ও পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ অনুমোদন দিয়েছে। অনুমোদনের আওতায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের স্পন্সর ও পরিচালকদের কাছে বর্তমানে থাকা মোট ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন এবং ফারিয়া হোসাইনের কাছে হস্তান্তর করা হবে।

কোম্পানি জানিয়েছে, শেয়ারগুলোর এই হস্তান্তর লেনদেন ব্যবস্থা ব্যবহার না করে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপ-আইন নম্বর ১১.৬ অনুযায়ী ম্যাচড লেনদেন হিসেবে সম্পন্ন করা হবে।

হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর সম্পন্ন হওয়ার বিষয়টি জানানো হবে।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে