ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬

মুরগির ‘বিচার’ চেয়ে থানায় গৃহবধূ, সঙ্গে আহত মুরগিও

২০২৬ আগস্ট ৩০ ০৯:১৬:৩৩
মুরগির ‘বিচার’ চেয়ে থানায় গৃহবধূ, সঙ্গে আহত মুরগিও

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মুরগিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার মালিকের ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনার বিচার ও আহত মুরগির চিকিৎসার দাবিতে সেটিকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছেন শম্পা রানী নামের এক গৃহবধূ। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শম্পা রানী গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, বাড়িতে পালন করা ডিমপাড়া একটি মুরগির মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তার ভাসুর। এতে মুরগিটি গুরুতর আহত হয়। পরে এর নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।

শম্পা রানী জানান, মুরগিটিকে কেন আঘাত করা হয়েছে, তা জানতে চাইলে তার ভাসুর মুরগিটি জবাই করে ফেলতে বলেন। এতে তিনি ক্ষুব্ধ হন।

পরে আহত মুরগিটির চিকিৎসা এবং ঘটনার বিচার চেয়ে সেটিকে সঙ্গে নিয়ে গাবতলী মডেল থানায় যান তিনি।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন জানান, শম্পা রানী আহত মুরগি নিয়ে থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন।

মুরগিটির চিকিৎসার জন্য তাকে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে