নিউইয়র্কে না যাওয়ার খবর অস্বীকার ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী পেন্টাগনে পালন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে নিউইয়র্কে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না থাকায় তিনি সেখানে যাচ্ছেন না—এমন খবর ক্ষোভের সঙ্গে অস্বীকার করেছেন ট্রাম্প।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুরুতে নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার যেখানে ছিল, সেখানে গিয়ে বক্তব্যের মাধ্যমে ৯/১১-এর ২৫তম বার্ষিকী স্মরণ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্মরণ অনুষ্ঠানের আয়োজকেরা সেখানে বক্তব্য দেওয়ার অনুমতি না দেওয়ায় তিনি পরিকল্পনা পরিবর্তন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, ৯/১১-এর বার্ষিকীতে তিনি নিউইয়র্কে যাচ্ছেন না কেন।
জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ, আমি পেন্টাগনে যাচ্ছি।’
সাংবাদিকরা জানতে চান, তিনি কেন দুই জায়গাতেই যেতে পারবেন না। এ প্রশ্নের জবাবেও ট্রাম্প একই অবস্থান জানান।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।
সেদিন ছিনতাইকারীরা দুটি যাত্রীবাহী বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। তৃতীয় একটি বিমান ওয়াশিংটনের কাছে পেন্টাগনে আঘাত করে। আর যাত্রীদের প্রতিরোধের পর চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
হোয়াইট হাউস এএফপিকে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও নিউইয়র্ক সফর করছেন। প্রশাসনের কর্মকর্তারা তিনটি স্মরণস্থলেই উপস্থিত থাকবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট সন্ত্রাসীদের হাতে নিহতদের স্মরণ করবেন। একই সঙ্গে তিনি নিহতদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং মার্কিন নাগরিকদের উদ্ধারে জীবন বাজি রাখা সাহসী উদ্ধারকর্মীদের সম্মান জানাবেন।
পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি সংবাদপত্রটির প্রতিবেদনকে তীব্রভাবে আক্রমণ করেন এবং প্রতিবেদনের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যানকে কটাক্ষ করেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘এটি আরও একটি দুর্নীতিগ্রস্ত সংবাদ। আমি বছরের পর বছর বহুবার নিউইয়র্কে গিয়েছি, সেখানে কেউ কখনো বক্তব্য দেয় না। এটি একটি ‘গম্ভীর স্মরণ অনুষ্ঠান’!’
ট্রাম্প আরও বলেন, ‘ম্যাগট যা বানিয়ে লিখেছে, এমন কিছু আমি কখনো ভাবিওনি। আর সত্যি বলতে, আমি বক্তব্য না দিলেও খুশি, কারণ আমি সব সময়ই কথা বলছি। এটি নিহতদের এবং তাদের প্রিয় স্বজনদের স্মরণ করার দিন।’
মুসআব/
পাঠকের মতামত:
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
- ঢাকা-১০ আসন নিয়ে ইউনূস-জামায়াত আমিরের কথোপকথন
- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- স্বর্ণের দামে বড় পতন, ৩ সেপ্টেম্বরের দাম জেনে নিন
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- ফান্ডের ধরন পরিবর্তনে বিশেষ সাধারণ সভা আহ্বান
- পতনের ধারা পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- ০২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওজন কমাতে ৫টি সাদা অংশ, নাকি ২টি আস্ত ডিম—কোনটি সেরা?
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শেখ হাসিনা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম













