ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা

২০২৬ আগস্ট ২৮ ১০:০৩:১২
মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা

নিজস্ব প্রতিবেদক: শ্রাবণ মাসে বাড়িতে খাসির মাংস (মাটন) রান্না করে খেতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টার অভিযোগে নিহতের মা-বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি ভারতের মহারাষ্ট্রের পুনের ওয়ারজে মালওয়াড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, হিন্দু ধর্মীয় রীতিতে শ্রাবণ মাসকে পবিত্র হিসেবে বিবেচনা করেন অনেকেই। এ সময় অনেক পরিবার মাছ, মাংস ও ডিমসহ আমিষ খাবার এড়িয়ে চলে। মহেশের পরিবারেও শ্রাবণ মাস উপলক্ষে নিরামিষ খাবার খাওয়ার নিয়ম ছিল। তবে মহেশ এ সময় বাড়িতে মাটন রান্না করে খাওয়ার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে জোরাজুরি করছিলেন।

এ নিয়ে একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ বাবা লাঠি দিয়ে মহেশকে মারধর করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর পুলিশকে খবর না দিয়ে নিহতের মা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন এবং হত্যাকাণ্ডের আলামত নষ্টের উদ্যোগ নেন বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি গোপন থাকেনি।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের আলামত ও তা নষ্টের চেষ্টার প্রমাণ পাওয়ার পর নিহতের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা এবং তথ্য-প্রমাণ গোপন বা নষ্ট করার অভিযোগে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে