‘বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না’
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নিজের পাঁচ বছর বয়সী বোনকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে মেহেদী হাসান সিয়াম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার পর পুলিশের হাতে আটক হওয়ার আগে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন সিয়াম। ওই লাইভে তিনি বলেন, ‘বাংলাদেশে দুই দিন পরপর একটা আইন বাইর হবে যে বোনকেও চুমা দেওয়া যাবে না। বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না।’
শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার খলিলপুর এলাকা থেকে তাকে আটক করে। সিয়াম মাচ্চর ইউনিয়নের খলিলপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তার পাঁচ বছর বয়সী বোন স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণিতে পড়াশোনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ব্যবহারকারীদের রিপোর্টের পর ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ২৩ সেকেন্ডের আরেকটি ভিডিও আপলোড করা হয়।
ভিডিওটিতে এক তরুণকে একটি শিশুকে কোলে নিয়ে আপত্তিকর আচরণ করতে দেখা যায়। ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পুলিশের দাবি, সিয়াম নিজের ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন।
২০২৫ সালের মার্চে ফেসবুক পেজটি খোলেন সিয়াম। এরপর থেকে সেখানে বিভিন্ন ধরনের রুচিহীন ও বিতর্কিত ভিডিও প্রকাশ করে আসছিলেন বলে জানা গেছে।
স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, তার ফেসবুক পেজে এ ধরনের শতাধিক ভিডিও রয়েছে। একইভাবে টিকটক অ্যাকাউন্টেও ১৫৭টির বেশি ভিডিও আপলোড করা হয়েছে। এসব কনটেন্টে নারী, শিশু ও যৌনতা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত উপস্থাপনা ছিল বলে জানা গেছে।
তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, আগের অধিকাংশ ভিডিওতে কয়েকশ ভিউ থাকলেও কিছু ভিডিও কয়েক হাজারবার দেখা হয়েছে। তবে সর্বশেষ ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু টিকটকেই ভিডিওটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে।
ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে শনিবার (২৯ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন সিয়াম। ৫১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই লাইভে তিনি নিজের করা ভিডিও নিয়ে কথা বলেন এবং সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেন।
লাইভে তিনি বলেন, ‘আমার লাইভে ভিউ আসে না। তবুও প্রমাণ হিসেবে লাইভটা রেখে দিচ্ছি। আমি একটা বাচ্চা মেয়েকে চুমা দিছি। ওর গালটা অনেক সেনসেটিভ। তাই লাল হয়ে গেছে।’
এরপরই তিনি বলেন, ‘বাংলাদেশে দুই দিন পরপর একটা আইন বাইর হবে যে বোনকেও চুমা দেওয়া যাবে না। বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না।’
লাইভের বিভিন্ন অংশে তিনি ইংরেজি ভাষায় বাংলাদেশ ও দেশের মানুষকে গালমন্দ করেন বলেও জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকতেন। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন।
সিয়ামের বাবা মাহবুবুর রহমান টিপলু বলেন, ‘কী বলবো, বুঝতে পারছি না। ও টিকটকে এসব কী করেছে আমি ঠিক জানি না। পুলিশ আসার পর সব জানতে পেরেছি। ওরা দুইজনই তো আমার ছেলে-মেয়ে। আমি এর বেশি কিছু বলতে পারছি না। আমি লজ্জিত।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে বিকেলে আদালতে সোপর্দ করেছিল। জরিমানা দিয়ে ছেলেকে মুক্ত করে বাড়িতে নিয়ে এসেছি।’
ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা বলেন, বর্তমানে তরুণদের মধ্যে রাতারাতি ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ প্রবণতা অনেক ক্ষেত্রে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ‘ওই ভিডিওতে অশ্লীল কিছু পাওয়া যায়নি। তারা দুইজন আপন ভাই-বোন। তবে বিষয়টি দৃষ্টিকটু দেখা গেছে।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সিয়ামকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তারা আপন ভাই-বোন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ওই যুবককে পাবলিক নুইসেন্সের অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
- অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে ৪ ধাপের প্রস্তাব
- ৩১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলেই বিপাকে উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী
- মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
- ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা পৃষ্ঠপোষকের
- ‘আমি তোমাকে অনেক ভালোবাসি’
- শরীরের ছোট মনে হওয়া ৭ পরিবর্তনই হতে পারে বড় রোগের ইঙ্গিত
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- ‘সবুজ মাংস’ নিয়ে আতঙ্ক, ল্যাব রিপোর্টে যা জানা গেল
- ডেনমার্কে স্টুডেন্ট পারমিটে নতুন নিয়ম, যে ৯ সুবিধা পাবেন না
- কড়া বক্তব্যের পরই বদলে গেল সুর, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর হাসি
- ব্যাংকে ফিরছে ঘরে রাখা টাকা, জুনে কমেছে ১৩ হাজার কোটি
- ‘বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না’
- ‘ঘুষ দেব না, ঘুষের তথ্য প্রকাশ করব’—১৭ বছরের শাহেদের ব্যতিক্রমী উদ্যোগ
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- পদ্মা ইসলামী লাইফে সংকট কাটছে না, তহবিল ঘাটতি ৩২৭ কোটি
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
- ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- পতন ঠেকাতে নেই দৃশ্যমান উদ্যোগ, শেয়ারবাজারে আস্থার সংকট
- ৩০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির আদেশের পর এসইএমএলআইবিবিএল শরিয়াহ ফান্ডের রূপান্তর প্রস্তাব
- গ্রাহক আদায় বাড়ায় ওয়ালটন হাই-টেকের নগদ প্রবাহে বড় উন্নতি
- মাইডাস ফাইন্যান্সের তিন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত
- পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে
- সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখে নিন পুরো তালিকা
- সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে সতর্ক হোন, যে ৫ ভুলে বিপদ
- হাসনাতের সঙ্গে সম্পর্ক তুলে আলেমদের অবস্থান ব্যাখ্যা করলেন মাদানী
- মুরগির ‘বিচার’ চেয়ে থানায় গৃহবধূ, সঙ্গে আহত মুরগিও
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা













