কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ফুটপাতের খাবারের দোকানের মালিক ‘ভাইরাল মিজান’। কারামুক্তির পর নিজের দোকান আবার চালুর জায়গা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, দুপুরের আগে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর মিজানকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারামুক্তির পর মিজান বলেন, “ঢাকা শহরের যদি একটা দোকান ফুটপাতে থাকে, মিজানেরটাও থাকতে হইবো। এইটাই আমার চাওয়া। না হলে এই দেশে মানবতার কোনো দাম নাই।”
তিনি আরও বলেন, ভাইরাল হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই তাঁর। তাঁর ভাষায়, “আমার ভাইরালের উসিলায় কোনো চাওয়া-পাওয়া নাই, এইডা আমার কথা।”
নিজের দোকান ভেঙে দেওয়ার প্রসঙ্গে মিজান বলেন, তাঁর হোটেলটি যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, অন্তত সেটি আবার করার জন্য জায়গা দেওয়ার ব্যবস্থা করা হোক।
কারাগার সূত্র জানায়, নির্ধারিত মেয়াদের সাজা ভোগ শেষে রোববার সকালে মিজানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় জেলগেটে তাঁর স্বজন ও কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।
আগারগাঁওয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই দিন ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মুসআব/
পাঠকের মতামত:
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা











.jpg&w=50&h=35)

