ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল

২০২৬ আগস্ট ২১ ১৯:৩৯:৪১
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে দায়িত্ব পাওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োজিত এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

একই সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের বর্তমান চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সচিব পর্যায়ের এই রদবদলের তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদেও পরিবর্তন আনা হয়েছিল। ওই সময় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব (চুক্তিভিত্তিক) করা হয়।

একই দিনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অন্যদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তখন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এর মাত্র ১১ দিনের ব্যবধানে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগসহ তিন গুরুত্বপূর্ণ সচিব পদে নতুন করে পরিবর্তন আনা হলো।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে