ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে

২০২৬ আগস্ট ২১ ১৭:৪৭:৩৭
এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

তিনি জানান, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এরপর ফল প্রকাশের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।

অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলো সেই লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। এতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে।

এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি জেলার পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। ফলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর।

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট।

সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

ফল প্রকাশের আগে সব বোর্ডের পরীক্ষা শেষ করা, খাতা মূল্যায়ন ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর নভেম্বরের মাঝামাঝি ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে