ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

২০২৬ আগস্ট ১৭ ০৮:৫২:৫৮
ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

উল্লেখ্য, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে