ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দাবি না মানলে রাজপথ ছাড়বে না, দাবিতে উত্তাল রাজধানী

২০২৬ জুলাই ২১ ১১:৩৫:০২
দাবি না মানলে রাজপথ ছাড়বে না, দাবিতে উত্তাল রাজধানী

নিজস্ব প্রতিবেদক: প্রশ্ন ফাঁসের তদন্ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পার্লামেন্ট অভিমুখে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২১ জুলাই) সকালে পার্লামেন্টমুখী পদযাত্রা শুরু করেন সিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের ঠেকাতে আগে থেকেই ব্যারিকেড বসায় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে দিল্লি পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অতিরিক্ত কোনো বলপ্রয়োগ করা হয়নি।

আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন। তাদের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

একই দিনে সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে। বৈঠকে তিনটি দাবি তুলে ধরেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, “আমাদের তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সোনম ওয়াংচুককে মুক্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”

এদিকে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

দিল্লির পাশাপাশি সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গের কলকাতাতেও বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি তরুণদের ক্ষোভ ও শিক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিশ্লেষকদের মতে, উচ্চ বেকারত্ব, চাকরির অনিশ্চয়তা এবং বারবার পরীক্ষার অনিয়মের কারণে তরুণদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভই এই আন্দোলনের বড় কারণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে