বাড়ছে ডলারের দর কারণ খুঁজছে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকলেও আন্তঃব্যাংক বাজারে মার্কিন মুদ্রাটির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি ডলারের দাম ৭৫ পয়সা বেড়ে ১২৩ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে। প্রায় সাড়ে তিন মাসে ডলারের দর বেড়েছে মোট ১ টাকা ৩০ পয়সা। একই সময়ে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৩ টাকা ৮৫ পয়সা দরে ডলার কিনেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, জ্বালানি আমদানিসহ কয়েকটি বড় বৈদেশিক পরিশোধ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয়ে কিছুটা দুর্বলতার কারণে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলায় বাংলাদেশ ব্যাংক বিনিময় হার নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করছে না।
তবে ডলারের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মাঠে নামছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ডলারের বড় লেনদেনকারী কয়েকটি ব্যাংকে বিশেষ তদারকি চালানো হবে। তদারকির আওতায় ব্যাংকগুলোর দৈনিক বৈদেশিক মুদ্রা লেনদেন, বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ এবং নিট ওপেন পজিশন (এনওপি) পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, "ডলার বাজারে কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই। ব্যাংকগুলো নিজেদের মধ্যে লেনদেন করছে। তবে কোনো ধরনের অনিয়ম বা অস্বাভাবিকতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও বলেন, বড় কিছু বৈদেশিক পরিশোধের কারণে সাময়িক চাপ তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দর ১২২ টাকা ৩০ পয়সার আশপাশে স্থিতিশীল ছিল। তবে জুনের শেষ দিক থেকে ধীরে ধীরে দাম বাড়তে শুরু করে, যা বর্তমানে ১২৩ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে।
এদিকে ১২ থেকে ১৬ জুলাই বাংলাদেশ সফর করেছে আইএমএফের একটি প্রতিনিধিদল। সফরে সরকারের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাজারভিত্তিক বিনিময় হার, ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি এবং ভর্তুকি যৌক্তিক করার বিষয়গুলো গুরুত্ব পায়।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩৪ শতাংশ বেশি। রেমিট্যান্স প্রবাহ বাড়লেও সাম্প্রতিক সময়ে ডলারের বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













