আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: ফ্রি ট্রেড জোন (এফটিজেড) কেন্দ্রিক আমদানি বাণিজ্য আরও সহজ ও সুশৃঙ্খল করতে নতুন ফ্রেমওয়ার্ক জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নীতিমালার মাধ্যমে এফটিজেডে পণ্য আমদানি, অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন ব্যবস্থায় বাণিজ্যিক কার্যক্রম সহজ করার পাশাপাশি ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনাও নিশ্চিত করা হবে।
নতুন ফ্রেমওয়ার্ক অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক এবং অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করে এফটিজেড-সংক্রান্ত সব ধরনের লেনদেন পরিচালনা করতে পারবে। এ সুবিধার আওতায় থাকবে উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান, অনুমোদিত ট্রেডিং প্রতিষ্ঠান এবং এফটিজেডে কর্মরত লজিস্টিকস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
নতুন নীতিমালায় কনসাইনমেন্ট ভিত্তিক আমদানির সুযোগ রাখা হয়েছে। এর ফলে পণ্য উৎপাদনে ব্যবহার বা বিক্রি না হওয়া পর্যন্ত ওই পণ্যের মালিকানা বিদেশি সরবরাহকারীর কাছেই থাকবে। মালিকানা হস্তান্তরের আগে ব্যাংক এসব পণ্যকে প্রতিষ্ঠানের মজুত হিসেবে বিবেচনা করবে না এবং এ বিষয়ে ঋণঝুঁকিও নেবে না।
এফটিজেড থেকে দেশের অভ্যন্তরে কোনো ক্রেতা পণ্য কিনলে সেটিকে আমদানি হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে এফটিজেডে থাকা প্রতিষ্ঠানের জন্য ওই বিক্রয় রপ্তানি হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে যথাযথভাবে এক্সপি ও আইএমপি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং সব ধরনের অর্থপ্রদান অবাধে রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কনসাইনমেন্ট ভিত্তিতে আমদানি করা পণ্য এফটিজেড এলাকায় সর্বোচ্চ ৪৮ থেকে ৬০ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এছাড়া বায়ার্স ক্রেডিট ও সাপ্লায়ার্স ক্রেডিটসহ বিলম্বে মূল্য পরিশোধের ভিত্তিতে আমদানির মেয়াদ সর্বোচ্চ ২৭০ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের মতো এফটিজেডে থাকা প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন সুবিধা দিতে পারবে। পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী বৈদেশিক মুদ্রায় অর্থায়ন করতে পারবে।
ব্যাংক ও ব্যবসায় সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের নতুন এই ফ্রেমওয়ার্ক কার্যকর হলে ফ্রি ট্রেড জোনভিত্তিক বাণিজ্য আরও গতিশীল হবে। এতে রপ্তানিমুখী শিল্প, স্থানীয় উৎপাদন খাত এবং সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- পদ্মা ইসলামী লাইফে সংকট কাটছে না, তহবিল ঘাটতি ৩২৭ কোটি
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
- ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- পতন ঠেকাতে নেই দৃশ্যমান উদ্যোগ, শেয়ারবাজারে আস্থার সংকট
- ৩০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির আদেশের পর এসইএমএলআইবিবিএল শরিয়াহ ফান্ডের রূপান্তর প্রস্তাব
- গ্রাহক আদায় বাড়ায় ওয়ালটন হাই-টেকের নগদ প্রবাহে বড় উন্নতি
- মাইডাস ফাইন্যান্সের তিন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত
- পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে
- সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখে নিন পুরো তালিকা
- সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে সতর্ক হোন, যে ৫ ভুলে বিপদ
- হাসনাতের সঙ্গে সম্পর্ক তুলে আলেমদের অবস্থান ব্যাখ্যা করলেন মাদানী
- মুরগির ‘বিচার’ চেয়ে থানায় গৃহবধূ, সঙ্গে আহত মুরগিও
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরিতে ৭ হাজার টাকা
- পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সেই ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
- শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং! অনুমোদনের পথে ৮ ডিজিটাল ব্যাংক
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- আইফোন ১৮ প্রো আসছে , সঙ্গে থাকতে পারে যে বড় চমক
- নিউইয়র্কে না যাওয়ার খবর অস্বীকার ট্রাম্পের
- ডিএসইতে সপ্তাহজুড়ে বড় পতন, বাজার মূলধন ও লেনদেন কমেছে
- ডিএসইর ছয় ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিত্বে পরিবর্তন
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্ব পুনর্বণ্টন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠনে গতি, ঋণ আদায়ে আইনি ও বিকল্প উদ্যোগ
- বিমা কোম্পানির তথ্য নিয়ে প্রশ্ন, ডাবল সার্ভার বন্ধে আলটিমেটাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন
- যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু
- ইসরাইল ইস্যুতে সৌদির নীতিতে পরিবর্তন নেই, জানাল সরকারি সূত্র
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- হাসনাতের বক্তব্যের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, দেখুন পূর্ণ সূচি
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য সময়
- মক্কা চুক্তিতে ঢাকার আগ্রহ নিয়ে পাকিস্তানের বড় বার্তা
- নেপাল-তিব্বতের দুর্যোগ নিয়ে বিজ্ঞানীদের নতুন তথ্য
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- মেসিদের কোচ বদল, দায়িত্ব পেলেন আর্জেন্টিনার সাবেক তারকা
- ভারত ও চীন ‘বাবা-মায়ের মতো’
- হাসনাত-সারজিসের পর এবার রুমিন ফারহানা!
- নিয়ম না মানলে শাস্তির মুখে ব্যাংক-আমদানিকারক
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা













