১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দীর্ঘদিনের আস্থাহীনতা, মানসম্পন্ন কোম্পানির সংকট এবং ধারাবাহিক লোকসানের কারণে গত এক দশকে প্রায় ১৫ লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন আইপিওর অভাব, দুর্বল করপোরেট সুশাসন এবং বিনিয়োগ সুরক্ষার ঘাটতিই এ পরিস্থিতির প্রধান কারণ।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১ জুলাই দেশে বিও হিসাব ছিল ৩১ লাখ ৫৩ হাজার। ২০২৫-২৬ অর্থবছর শেষে তা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজারে। অর্থাৎ ১০ বছরে বিও হিসাব কমেছে ১৪ লাখ ৭৮ হাজার বা প্রায় ৪৭ শতাংশ।
বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম মানুষের বিও হিসাব রয়েছে। বিপরীতে, ভারতে জনসংখ্যার ৯ শতাংশের বেশি মানুষ শেয়ারবাজারে বিনিয়োগ করেন।
বাজার বিশ্লেষকদের মতে, গত এক দশকে অধিকাংশ বিনিয়োগকারী উল্লেখযোগ্য লোকসানের মুখে পড়েছেন। অনেক কোম্পানির শেয়ারের দাম অর্ধেকেরও বেশি কমেছে, নিয়মিত লভ্যাংশও দেয়নি অনেক প্রতিষ্ঠান। একই সঙ্গে নতুন ও শক্তিশালী কোম্পানির আইপিও না আসায় বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, অধিকাংশ নতুন বিনিয়োগকারী গড়ে প্রায় ৫০ শতাংশ বা তার বেশি লোকসান করেছেন। করপোরেট সুশাসনের দুর্বলতা, বিনিয়োগকারীদের সুরক্ষার ঘাটতি এবং কিছু ব্রোকারেজ হাউস ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই বাজার ছেড়ে গেছেন।
তার ভাষ্য, গত দুই বছরে কোনো নতুন কোম্পানি আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ না করায় অনেক বিনিয়োগকারী শুধু আইপিওর জন্য খোলা বিও হিসাবও বন্ধ করে দিয়েছেন।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে নারী ও বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বন্ধের হার তুলনামূলক বেশি।পুরুষ বিও হিসাব কমেছে ২২ লাখ ৯০ হাজার থেকে ১২ লাখ ৬৩ হাজারে।নারী বিও হিসাব কমেছে ৮ লাখ ৫২ হাজার থেকে ৩ লাখ ৯৪ হাজারে।বিদেশি বা প্রবাসী বিনিয়োগকারীর বিও হিসাব ১ লাখ ৫৭ হাজার থেকে নেমে এসেছে মাত্র ৪৩ হাজারে।
এছাড়া যৌথ বিও হিসাব বন্ধের হার একক হিসাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।চলতি বছরের প্রথম ছয় মাসে মোট বিও হিসাব ১৬ লাখ ৪১ হাজার থেকে বেড়ে ১৬ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে। অর্থাৎ নতুন যুক্ত হয়েছে প্রায় ৩৪ হাজার হিসাব।
তবে একই সময়ে শেয়ারশূন্য বা নিষ্ক্রিয় বিও হিসাবও ৩ লাখ ৬৮ হাজার থেকে বেড়ে ৩ লাখ ৯৫ হাজারে দাঁড়িয়েছে।
সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার সুযোগে অনেকে মুনাফা তুলে বেরিয়ে গেছেন। পাশাপাশি ব্রোকারেজ পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণ ফি এড়াতে নিষ্ক্রিয় হিসাব বন্ধ করাও এ প্রবণতায় ভূমিকা রেখেছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিনের মতে, সব শেয়ারশূন্য বিও হিসাবকে বাজার ছাড়ার ইঙ্গিত হিসেবে দেখা ঠিক হবে না। অনেক বিনিয়োগকারী ব্রোকারেজ পরিবর্তন, সাময়িকভাবে শেয়ার বিক্রি বা ভবিষ্যৎ বিনিয়োগের পরিকল্পনায় নতুন হিসাব খোলার কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










