সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সমাবেশ থেকে আগামী ১৪ জুলাই দেশের সব জেলা সদর এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি বাস্তবায়িত না হলে ১৮ জুলাই সারাদেশের গ্রাহকদের নিয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ব্যাংকটিতে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না হওয়া পর্যন্ত গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরে আসবে না। বর্তমানে আমানতের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাই দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক প্রথমে চেয়ারম্যান নিয়োগ দিলেও গ্রাহকদের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। কিন্তু পরবর্তীতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একজন নির্বাহী কর্মকর্তার হাতে ব্যাংক পরিচালনার সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের মতো বৃহৎ একটি আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।
নুরুন্নবী মানিক অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দ্রুত নতুন পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দেওয়া হলেও বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। এর ফলে গ্রাহকদের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে ব্যাংকটির পরিচালনায় দায়িত্ব পালন করা সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা যেতে পারে।
সমাবেশ থেকে তিনি ঘোষণা দেন, আগামী ১৪ জুলাই দেশের প্রতিটি জেলা সদরে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ১৮ জুলাই সারাদেশের গ্রাহকদের অংশগ্রহণে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে ব্যাংক কোম্পানি আইনের ১৮(ক) ধারা বাতিলের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে নুরুন্নবী মানিক বলেন, এ উদ্যোগ দ্রুত সংসদে বিল আকারে পাস করে আইনে পরিণত করতে হবে, যাতে ব্যাংক লুটেরাদের স্বার্থ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ভবিষ্যতে কোনো ব্যাংকের পরিচালনায় অংশ নিতে না পারেন।
এ ছাড়া তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ ব্যবস্থা বাতিলের ঘোষণার দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। একই সঙ্গে ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের অভিযোগে অভিযুক্ত এস আলম গ্রুপসহ সংশ্লিষ্টদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের ঋণের সঙ্গে সমন্বয় এবং ব্যাংক লুটেরাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য ইয়াসিন বলেন, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর এখনো নতুন পর্ষদ গঠন না হওয়ায় গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তিনি ২০১৭ সালের আগে দায়িত্বে থাকা পরিচালনা পর্ষদের অভিজ্ঞ ও গ্রহণযোগ্য সদস্যদের পুনর্বহালের দাবি জানান।
ইয়াসিন আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে, খেলাপি ঋণ আদায় জোরদার করতে হবে এবং এস আলম গ্রুপের শেয়ার ও অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের পাওনা আদায়ে ব্যবহার করতে হবে।
সমাবেশে বিপুলসংখ্যক নারী ও পুরুষ গ্রাহক অংশ নেন। কর্মসূচি শেষে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে অগ্রসর হয়।
এসএ খান/
পাঠকের মতামত:
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি





.jpg&w=50&h=35)

