ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ

২০২৬ জুলাই ০৮ ১৭:৩৩:২০
আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ পেতে পারেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুটি সাধারণ সরকারি ছুটির সঙ্গে এক দিনের ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হবে।

প্রথম দফা

৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে।

এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন এক দিনের ছুটি নিলে—

৫ আগস্ট (বুধবার) — সরকারি ছুটি

৬ আগস্ট (বৃহস্পতিবার) — ঐচ্ছিক ছুটি

৭ আগস্ট (শুক্রবার) — সাপ্তাহিক ছুটি

৮ আগস্ট (শনিবার) — সাপ্তাহিক ছুটি

ফলে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

দ্বিতীয় দফা

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে।

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে—

২৬ আগস্ট (বুধবার) — সরকারি ছুটি

২৭ আগস্ট (বৃহস্পতিবার) — ঐচ্ছিক ছুটি

২৮ আগস্ট (শুক্রবার) — সাপ্তাহিক ছুটি

২৯ আগস্ট (শনিবার) — সাপ্তাহিক ছুটি

এ ক্ষেত্রেও টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই এ ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে