ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি

২০২৬ জুলাই ০৭ ১৮:০৪:৪৮
নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে নতুন একটি ওপেন-এন্ড (বে-মেয়াদি) মিউচ্যুয়াল ফান্ড গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রস্তাবপত্র (প্রসপেক্টাস) এবং এর সারসংক্ষেপের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় ফান্ডটির খসড়া প্রস্তাবপত্র ও খসড়া প্রস্তাবপত্রের সারসংক্ষেপ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির তথ্য অনুযায়ী, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড নিজস্ব তহবিল থেকে ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। অবশিষ্ট ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড।

এ ছাড়া ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং হেফাজতকারী (কাস্টডিয়ান) হিসেবে দায়িত্বে থাকবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

বিএসইসি জানিয়েছে, এ অনুমোদনের ফলে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফান্ডটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের কার্যক্রম শুরু করতে পারবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে