ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের

২০২৬ জুলাই ০৭ ১৫:৩২:২০
তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের

নিজস্ব প্রতিবেদক: অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি তিনটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

মঙ্গলবার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে নামতে ব্যর্থ হয়।

এর মধ্যে আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে চট্টগ্রামগামী এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইট প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে যায়।

তবে চট্টগ্রাম থেকে নির্ধারিত সব বহির্গামী ফ্লাইট যথাসময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারি বর্ষণের মধ্যে পড়ে।

বৃষ্টির কারণে আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, রামপুর, তিনপোলের মাথা ও বাটালি রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে সকাল থেকেই নগরবাসীকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। অনেক সড়কে রিকশা ছাড়া অন্য যানবাহনের চলাচল ছিল সীমিত। বৈরী আবহাওয়ার কারণে নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠনে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে