ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা

২০২৬ জুলাই ০৬ ২০:০১:৩২
হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর দলীয়ভাবে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের রাজনৈতিক সংস্কৃতি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, বিরোধী দল যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা ও নীতিগত পর্যবেক্ষণ নিয়ে কাজ করে, সরকারের কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে এবং উন্নয়নের জন্য গঠনমূলক পরামর্শ দেয়, তাহলে সেই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভা কার্যকরভাবে দায়িত্ব পালন করলে সরকারের নীতি ও কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিকল্প নীতিগত প্রস্তাব উপস্থাপনের একটি ইতিবাচক রাজনৈতিক চর্চা গড়ে উঠতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, আইনগতভাবে দেশে ফিরতে কোনো বাধা নেই। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই হবে প্রচলিত আইনগত পদ্ধতি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে