ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬

সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি

২০২৬ জুলাই ০৫ ১৫:০০:৩৯
সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকেই হোক—ব্যবহার করা যাবে না।

এতে আরও বলা হয়, সরকারি প্রচারসামগ্রী প্রস্তুতের সময় অনুষ্ঠানের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে