সূচকের জোরালো উত্থানে সপ্তাহ শুরু, নতুন রেকর্ডের প্রত্যাশায় শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক :স্বাভাবিক মূল্য সংশোধনের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ জুলাই) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে বন্ধ হয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুঁজিবাজারে স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত দুই বছরের মধ্যে সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, বর্তমান ইতিবাচক ধারা অব্যাহত থাকলে সামনে বাজারে আরও নতুন রেকর্ড গড়া সম্ভব। বিদ্যমান গতিতে বাজার এগোতে থাকলে খুব শিগগিরই ডিএসইর প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারে। একই সঙ্গে দৈনিক লেনদেনের পরিমাণও ৩ হাজার কোটি টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাদের মতে, বর্তমানে যেসব বিনিয়োগকারী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন, তারা ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। কারণ, এখনো অনেক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ার তুলনামূলক কম দামে লেনদেন হচ্ছে, যা বিনিয়োগের জন্য অনুকূল বলে বিবেচিত হচ্ছে। এছাড়া দেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও বর্তমানে তুলনামূলক শান্ত থাকায় বিনিয়োগ পরিবেশ ইতিবাচক রয়েছে। তবে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক অবস্থা ও ব্যবসায়িক সক্ষমতা যথাযথভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৭৮ দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২৯ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ দশমিক ৩২ পয়েন্টে উন্নীত হয়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের চিত্রেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৯০ কোটি ৫৩ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬০ কোটি ৩৬ লাখ টাকা।
সিএসইতে এদিন মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ৯৬টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।
দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৭ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০৫ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ৪২ দশমিক ৪০ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা












