শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও গভীর, গতিশীল ও কার্যকর করতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি কোম্পানি ও ব্যক্তি করদাতাদের লভ্যাংশের ওপর করের হার কমানোর প্রস্তাবের পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ডে কর রেয়াত পাওয়ার জন্য বিদ্যমান বিনিয়োগসীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী এসব ঘোষণা দেন। এ সময় তিনি শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহে উৎসাহ দিতে অর্থ বিলে একাধিক সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন।
জিরো কুপন বন্ডের আয় হবে সম্পূর্ণ করমুক্ত
সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি বাড়াতে উল্লেখযোগ্য কর ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
তালিকাভুক্ত কোম্পানির জন্য বাড়তি কর ছাড়
প্রস্তাব অনুযায়ী, যেকোনো পরিমাণ শেয়ার হস্তান্তরের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট কোম্পানি আড়াই শতাংশ কর হ্রাসের সুবিধা পাবে।
এছাড়া আইপিও , ডিরেক্ট লিস্টিং, রাইট ইস্যু অথবা রিপিট পাবলিক অফার-এর মাধ্যমে কমপক্ষে ১০ শতাংশ শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনাবেচার জন্য অফলোড করলে আরও আড়াই শতাংশ কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকিং চ্যানেলে লেনদেনে অতিরিক্ত কর সুবিধা
ডিজিটাল ও স্বচ্ছ আর্থিক লেনদেনকে উৎসাহিত করতে অর্থমন্ত্রী জানান, তালিকাভুক্ত বা অ-তালিকাভুক্ত—যেকোনো কোম্পানি যদি তাদের সব ধরনের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করে, তাহলে তারা অতিরিক্ত আড়াই শতাংশ কর সুবিধা পাবে।
এর ফলে যেসব তালিকাভুক্ত কোম্পানি ব্যাংকিং চ্যানেলে সব লেনদেন সম্পন্ন করবে এবং শেয়ারবাজারে ১০ শতাংশ বা তার বেশি শেয়ার অফলোড করবে, তাদের করহার অ-তালিকাভুক্ত কোম্পানির তুলনায় সাড়ে সাত শতাংশ কম হবে।
ডিভিডেন্ডের ওপর কর কমানোর প্রস্তাব
শেয়ারবাজারে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করতে কোম্পানি করদাতাদের ডিভিডেন্ডের আয়ের ওপর করের হার ২০ শতাংশ এবং ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগসীমা প্রত্যাহারের প্রস্তাব
এছাড়া মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াত পাওয়ার জন্য বর্তমানে বিদ্যমান ৫ লাখ টাকার বিনিয়োগসীমা তুলে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা সীমাহীন বিনিয়োগের সুযোগের পাশাপাশি কর সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
ভালো কোম্পানিকে শেয়ারবাজারে আনতেই এ উদ্যোগ
অর্থমন্ত্রী বলেন, শিল্পায়ন ও বিনিয়োগে দীর্ঘমেয়াদি মূলধনের জোগান নিশ্চিত করতে ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসতে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, ঘোষিত কর প্রণোদনাগুলো নতুন কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে এবং শেয়ারবাজারের ভিত্তি আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, দেশের বিনিয়োগকারীদের আস্থা ইতোমধ্যে বাজারে ফিরতে শুরু করেছে, যার প্রতিফলন সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে। পাশাপাশি পুঁজিবাজারে চলমান সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আইএমএফ ইস্যুতে সরকারের অবস্থান
সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে সরকারের সম্পর্ক নিয়েও বক্তব্য দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফিরে এসেছে—এমন দাবি সঠিক নয়।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের সময়ে গৃহীত আইএমএফ কর্মসূচির কিছু শর্ত দেশের ও জনগণের স্বার্থের পরিপন্থী হওয়ায় বর্তমান সরকার সেগুলো গ্রহণ করেনি। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার নিজ উদ্যোগেই ওই কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে।
তবে তিনি জানান, দেশের অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ন রেখে আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং শিগগিরই একটি নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার













