ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন

২০২৬ জুলাই ০৩ ১১:১৬:৩৬
কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর একটি শহরে কনে সেজে বিয়ের আসরে বসেছিল একটি স্ত্রী-কুমির। আর সেই কুমিরকেই প্রতীকীভাবে বিয়ে করেছেন শহরের মেয়র। ঘটনাটি অবাক করার মতো হলেও এটি দেশটির শতাব্দীপ্রাচীন একটি ঐতিহ্যের অংশ।

গত ৩০ জুন মেক্সিকোর ওক্সাকা অঙ্গরাজ্যের সান পেড্রো হুয়ামেলুলা শহরে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। মেয়র প্রতীকীভাবে যে স্ত্রী-কুমিরটিকে বিয়ে করেন, তার নাম আনা সিন্থিয়া রামিরেজ আহুমাদা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটি ২৩০ বছরেরও বেশি পুরোনো একটি সাংস্কৃতিক ঐতিহ্য। স্থানীয় দুটি আদিবাসী সম্প্রদায়ের ঐক্য, সম্প্রীতি ও শান্তির প্রতীক হিসেবে প্রতিবছর এই প্রতীকী বিয়ের আয়োজন করা হয়। লোককথা অনুযায়ী, দুই সম্প্রদায়ের দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটানোর স্মৃতি থেকেই এই রীতির সূচনা।

বিয়েকে ঘিরে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। শহরজুড়ে চলে গান, নাচ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আগে স্ত্রী-কুমিরটিকে সাদা গাউন, ঐতিহ্যবাহী রঙিন পোশাক এবং ফুলের মুকুটে সাজানো হয়। পরে মেয়র প্রতীকীভাবে কুমির-কনেকে চুম্বন করার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এই ব্যতিক্রমী বিয়ের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের বিশ্বাস, এই ঐতিহ্য শান্তি, সমৃদ্ধি, ভালো ফসল এবং প্রচুর মাছের প্রাপ্তির প্রতীক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে