ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

৬.২ মাত্রার কম্পনের পর ফের ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে

২০২৬ জুলাই ০২ ১০:০৯:৩৪
৬.২ মাত্রার কম্পনের পর ফের ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে বুধবার (১ জুলাই) রাতে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে দেশটির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে হওয়ায় প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনাতেও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্পটি হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে ঘরবাড়ি ধসে ৭ জন নিহত এবং ১৫০ জন আহত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে