ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

বাংলাদেশকে স্বীকৃতি নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার চমকপ্রদ তথ্য

২০২৬ জুলাই ০১ ১৫:৪৫:০৯
বাংলাদেশকে স্বীকৃতি নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার চমকপ্রদ তথ্য

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা, তর্ক-বিতর্ক ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে ফুটবলের বাইরেও স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে এই দুই দেশের।

ইতিহাস অনুযায়ী, স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ব্রাজিল। দেশটি ১৯৭২ সালের ১৫ মে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।এর ১০ দিন পর, ১৯৭২ সালের ২৫ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।

স্বীকৃতির সময়গত ব্যবধান থাকলেও, দক্ষিণ আমেরিকার এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত হয়েছে।

বর্তমানে ব্রাজিল বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলে বাংলাদেশের বাণিজ্যিক পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। উভয় দেশেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক।

কূটনৈতিক সম্পর্কেও সাম্প্রতিক বছরগুলোতে নতুন গতি দেখা গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক সাইডলাইন বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন।

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করেছে। দেশটির রাষ্ট্রদূতকে বিভিন্ন সময় বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ ও উদযাপন করতেও দেখা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে