যুবদের জন্য বিশেষায়িত নতুন ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি এবার যুবদের জন্য বিশেষায়িত একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রস্তাবিত এ ব্যাংকের নাম হতে পারে ‘যুব ব্যাংক’। এর মূল লক্ষ্য হবে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, সহজ শর্তে ঋণ দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টি।
সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় ‘যুব ব্যাংক’ গঠনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভায় ব্যাংকটির কাঠামো, নীতিমালা, অর্থায়ন পদ্ধতি এবং প্রশাসনিক ব্যবস্থার রূপরেখা তৈরির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বলা হয়, বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় অনেক তরুণ প্রয়োজনীয় জামানত, অভিজ্ঞতা বা আর্থিক সক্ষমতার অভাবে ঋণ সুবিধা থেকে বঞ্চিত হন। ফলে সম্ভাবনাময় অনেক স্টার্টআপ বা ছোট উদ্যোগ বাস্তবায়ন করতে পারে না। এই ঘাটতি পূরণ করতেই আলাদা একটি যুববান্ধব ব্যাংকের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত এই ব্যাংক শুধু ঋণ দেওয়ার কাজেই সীমাবদ্ধ থাকবে না। এটি তরুণদের জন্য—উদ্যোক্তা উন্নয়ন সহায়তা,স্টার্টআপ ফান্ডিং, দক্ষতা উন্নয়ন প্রকল্প, প্রযুক্তিনির্ভর ব্যবসা সহায়তা এই ধরনের কার্যক্রমেও ভূমিকা রাখতে পারে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান বা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তবে নতুন ব্যাংক খোলার এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই অর্থনীতিবিদদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশে আগে থেকেই একাধিক বিশেষায়িত ব্যাংক রয়েছে, যেগুলো নানা ধরনের সংকটে রয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মনে করেন, বিদ্যমান বিশেষায়িত ব্যাংকগুলোর দুর্বলতা সমাধান না করে নতুন ব্যাংক তৈরি করলে ব্যাংকিং খাতে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানিয়েছেন, বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সীমিত আকারে ঋণ দেওয়া হয়, যেখানে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সিড ফাইন্যান্সিং সুবিধা রয়েছে। এই কার্যক্রমকে আরও বড় পরিসরে আনতেই ‘যুব ব্যাংক’ গঠনের ভাবনা এসেছে।
তিনি আরও বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে দেশে মোট ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাংক ছাড়াও কয়েকটি বিশেষায়িত ব্যাংক পরিচালিত হচ্ছে। তবে অনেক বিশেষায়িত ব্যাংকই মূলধন ঘাটতি ও লোকসানের সমস্যায় রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
নতুন ‘যুব ব্যাংক’ তরুণ উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করা হলেও, অর্থনীতিবিদদের মতে আগে বিদ্যমান ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। না হলে নতুন উদ্যোগও পুরোনো সমস্যার পুনরাবৃত্তি হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













