ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

 তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ

২০২৬ জুলাই ০২ ১৬:৪৬:২৮
 তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানিতে শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ মোহাম্মদ এমদাদ উল্লাহকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তার নিয়োগ ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে এ নিয়োগ কার্যকর হওয়ার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন প্রয়োজন হবে।

অন্যদিকে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির কোম্পানি সচিবের দায়িত্বে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে মো. এমরোজ হোসেনকে। তিনি ২০২৬ সালের ১ জুলাই থেকে কোম্পানির কোম্পানি সচিবের দায়িত্ব পালন করবেন।

এছাড়া ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ কাজী মোহাম্মদ রহমতউল্লাহকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তার নিয়োগও ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে