ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

তিন দফতরে নতুন মহাপরিচালক

২০২৬ জুলাই ০২ ১০:২২:২১
তিন দফতরে নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগসহ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আইসিটি বিভাগের অধীনস্থ আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মাহফুজা আক্তার। একই বিভাগের অধীনস্থ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মো. আশরাফুল মমিন খান।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ নভোথিয়েটারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব এ কে এম শওকত আলম মজুমদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেল থেকে তাঁদের স্ট্যান্ড রিলিজড (তাৎক্ষণিক অবমুক্ত) হিসেবে গণ্য করা হবে।

সরকারের প্রশাসনিক কাঠামোতে এ ধরনের নিয়মিত রদবদলকে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে