মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর) ২০২৫ সালের শেষে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে এসেছে। আন্তর্জাতিক ব্যাংকিং মানদণ্ড ব্যাসেল-৩ অনুযায়ী যেখানে ব্যাংকগুলোর ন্যূনতম সিআরএআর ১২ দশমিক ৫০ শতাংশ থাকার কথা, সেখানে বাংলাদেশের ব্যাংক খাতের গড় অবস্থান এখন সেই মানদণ্ডের অনেক নিচে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে, ক্রমবর্ধমান খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং দীর্ঘদিনের দুর্বল সুশাসনের কারণে ব্যাংকগুলোর মূলধন কাঠামো মারাত্মক চাপের মুখে পড়েছে। বর্তমানে প্রায় ২০টি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ প্রায় ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের পুরো ব্যাংক খাতের গড় সিআরএআর ঋণাত্মক হয়ে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এটি ব্যাংকগুলোর ঝুঁকি মোকাবিলার সক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত দেয় এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ভারতের ব্যাংক খাতে গড় সিআরএআর প্রায় ১৭ শতাংশ, পাকিস্তানে ২০ শতাংশের বেশি এবং শ্রীলঙ্কায় ১৯ শতাংশের বেশি। বিপরীতে বাংলাদেশের ব্যাংক খাত ঋণাত্মক মূলধন পর্যাপ্ততার অবস্থানে চলে গেছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ব্যাংকিং খাতের ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি। ২০২৫ সালের শেষে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকায় পৌঁছায়, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩০ শতাংশের বেশি। বিপুল এই খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে না পারায় ব্যাংকগুলোর মূলধন দ্রুত ক্ষয় হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতির বড় অংশই রয়েছে কয়েকটি রাষ্ট্রায়ত্ত, ইসলামী ও বেসরকারি ব্যাংকে। ইসলামী ধারার সাতটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ১ লাখ ৭৪ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি সবচেয়ে বেশি। ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, বিপুল খেলাপি ঋণের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক চাপে রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, শুধু পুনঃতফসিল বা নীতি-সহায়তার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। খেলাপি ঋণ আদায়, ব্যাংক পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ অনুমোদন এবং কার্যকর তদারকি নিশ্চিত না হলে ব্যাংক খাতের সংকট আরও গভীর হতে পারে। একই সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও মূলধন জোগানের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।
মোহাম্মদ/
পাঠকের মতামত:
- পে স্কেল বাস্তবায়নের বৈঠক, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- ব্যবসায় ১০ কাজ নিষিদ্ধ করেছে ইসলাম
- অক্সফোর্ড ইউনিয়ন নিজেই দিল ব্যাখ্যা, বিতর্কে নতুন মোড়
- মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বিএনপি নেতা, অবশেষে ধরা
- বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল
- সাবেক গভর্নরসহ ১০ বাংলাদেশি, রিজার্ভ চুরির মামলায় নতুন মোড়
- সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা
- যে বাংলাদেশির হাতে ফুটে ওঠে কাবার গিলাফের কোরআনের আয়াত
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকোর ৫,৬৭০ কোটি টাকা উধাও
- সিআইবি নীতিতে পরিবর্তন চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো
- এনআরবিসি ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে চার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন অর্জন করল আরও তিন ব্রোকারেজ হাউজ
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন
- শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামির মৃ/ত্যুদণ্ড
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু













