সিআইবি নীতিতে পরিবর্তন চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঋণপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নীতিমালায় পরিবর্তন আনার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। সংগঠনটির মতে, কোনো কোম্পানির পরিচালক বা মনোনয়নকারী প্রতিষ্ঠানের ঋণখেলাপি অবস্থার কারণে আর্থিকভাবে সুস্থ কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এ দাবি উত্থাপন করে।
বৈঠকে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রবৃদ্ধির পথে থাকা বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সিআইবি প্রতিবেদনের কারণে তালিকাভুক্ত কোম্পানিগুলোর যেসব জটিলতা তৈরি হচ্ছে, তা গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংগঠনটি।
বর্তমান ব্যবস্থায় কোনো মনোনয়নকারী প্রতিষ্ঠান—যেমন মূল কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান—ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হলে, সেই প্রতিষ্ঠানের মনোনীত পরিচালক যে কোম্পানির পর্ষদে রয়েছেন, সেই কোম্পানিটিও নানা ধরনের সমস্যার মুখে পড়ে। অথচ সংশ্লিষ্ট কোম্পানিটি আর্থিকভাবে লাভজনক ও বিধিবিধান মেনে পরিচালিত হলেও ঋণপ্রাপ্তি এবং ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।
বিএপিএলসির নেতারা বলেন, এ ধরনের ‘প্রক্সি ডিফল্ট’ বা পরোক্ষ ঋণখেলাপি ধারণা ব্যবসার জন্য অযৌক্তিক বাধা সৃষ্টি করছে। তাই কোনো কোম্পানির ঋণযোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে শুধুমাত্র ওই কোম্পানির নিজস্ব আর্থিক সক্ষমতা ও কর্মদক্ষতাকে বিবেচনায় নেওয়া উচিত।
সংগঠনটি আরও জানায়, বর্তমানে কোনো গ্রুপের একজন উদ্যোক্তা, পরিচালক বা জামিনদারের সিআইবি প্রতিবেদন নেতিবাচক হলে একই গ্রুপের অন্যান্য কোম্পানির ঋণসুবিধাও কার্যত বন্ধ হয়ে যায়। এতে আর্থিকভাবে সক্ষম ও নিয়ম মেনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ কারণে সিআইবি মূল্যায়নে ‘একই নিয়ম সবার জন্য’ পদ্ধতি থেকে সরে এসে প্রতিষ্ঠানভিত্তিক ও ভারসাম্যপূর্ণ মূল্যায়ন ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়। বিএপিএলসির মতে, কোনো ব্যক্তি বা সহযোগী প্রতিষ্ঠানের আর্থিক সংকটের দায় অন্য সুস্থ প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়।
সিআইবি-সংক্রান্ত বিষয় ছাড়াও প্রতিনিধি দল সরকারের ঘোষিত ‘ফ্যাক্টরি রিভাইভাল ফান্ড’-এর পরিধি বাড়ানোর দাবি জানায়। বর্তমানে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর জন্য এ তহবিল গঠন করা হলেও আর্থিক সংকটে থাকা পুনর্গঠিত ও চালু কারখানাগুলোকেও এর আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়।
বিএপিএলসির মতে, এসব কারখানার অনেকগুলোই তীব্র কার্যকরী মূলধন সংকটে ভুগছে। তাদের সহায়তা দেওয়া হলে উৎপাদন অব্যাহত থাকবে, হাজার হাজার কর্মসংস্থান রক্ষা পাবে এবং সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে।
বৈঠকে সংগঠনটির নেতারা আরও বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণের ঝুঁকি কমাতে দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য শেয়ারবাজারনির্ভর হতে হবে। ইকুইটি ও ঋণপত্রভিত্তিক অর্থায়ন বাড়ানো গেলে শেয়ারবাজার আরও গভীর হবে, একই সঙ্গে ব্যাংকগুলোর ওপর চাপও কমবে।
তাদের মতে, অর্থায়নের উৎস বহুমুখী করা গেলে করপোরেট খাত আরও টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারবে এবং সামগ্রিক আর্থিক খাতও অধিক স্থিতিশীল হবে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



