×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা

২০২৬ জুন ১৬ ১৫:৫৭:২৭
সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা

নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শীর্ষ পারফর্মারদের অসামান্য অর্জন, নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতি দিতে ‘এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আইসিসিবি-তে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশ নেন।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সোনালী লাইফের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস-এর স্মৃতির প্রতি। আয়োজকরা বলেন, তার দূরদর্শী নেতৃত্ব ও কর্মদর্শন আজও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার অন্যতম প্রেরণার উৎস।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মঈনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে কৃতী কর্মীদের সম্মাননা প্রদান, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানের সাম্প্রতিক ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সর্বশেষ পরিসংখ্যানে দেশের জীবন বীমা খাতে প্রিমিয়াম আয়ে সোনালী লাইফ ৫ম স্থান অর্জন করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৮৬৫.৮৭ কোটি টাকা।

নবায়ন প্রিমিয়াম আয়েও ৫ম স্থান অর্জন করেছে সোনালী লাইফ, যেখানে আয় হয়েছে ৫৪১.২৪ কোটি টাকা। অন্যদিকে গ্রাহকদের দাবি পরিশোধে ৬ষ্ঠ স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি, যার মোট পরিমাণ ৪০৫.১৫ কোটি টাকা।

প্রতিষ্ঠানটির দাবি, এসব পরিসংখ্যান গ্রাহকদের প্রতি তাদের অঙ্গীকার, সেবার মান এবং আস্থার প্রতিফলন।

সোনালী লাইফের লাইফ ফান্ডের পরিমাণ বর্তমানে ৮৯২.৯৭ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটিকে দেশের জীবন বীমা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। পাশাপাশি ৬৭৫.৪৫ কোটি টাকার বিনিয়োগ নিয়ে দেশের শীর্ষ ১০ জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির মতে, এসব অর্জন তাদের আর্থিক সক্ষমতা, সুশাসন, কার্যকর ব্যবস্থাপনা এবং লাখো পলিসিধারীর আস্থার সুস্পষ্ট প্রতিফলন।

‘এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২৫’-এর মাধ্যমে সোনালী লাইফ আবারও কর্মদক্ষতা, নেতৃত্ব ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছে। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি একটি দক্ষ, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী কর্মীবাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে