যে বাংলাদেশির হাতে ফুটে ওঠে কাবার গিলাফের কোরআনের আয়াত
নিজস্ব প্রতিবেদক: মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফকে আবৃত করে রাখা কালো রেশমি গিলাফ বা ‘কিসওয়া’ প্রতিবছর লাখো মুসল্লির দৃষ্টি আকর্ষণ করে। সোনা ও রুপার সুতোয় বোনা এই গিলাফে খচিত পবিত্র কোরআনের আয়াত ও নান্দনিক ক্যালিগ্রাফির পেছনে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী মুখতার আলম শাকদার।
২০০২ সাল থেকে তিনি কাবার কিসওয়ার প্রধান ক্যালিগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আরবি ক্যালিগ্রাফিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাকে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
মুখতার আলমের পৈতৃক নিবাস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদের ঘোনা গ্রামে। তার বাবা মফিজুর রহমান বিন ইসমাইল সিকদার। তবে তার জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। ছোটবেলা থেকেই আরবি ক্যালিগ্রাফির প্রতি তার গভীর আগ্রহ ছিল।
মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৯২ সালে চারুকলায় স্নাতক এবং ২০০১ সালে ক্যালিগ্রাফিতে বিশেষায়িত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ক্যালিগ্রাফির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৪২২ হিজরিতে জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যালিগ্রাফার মুহাম্মদ সালেম বাজনাইদের সঙ্গে মুখতার আলমের পরিচয় হয়। তার কাজ দেখে মুগ্ধ হয়ে বাজনাইদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মুখতার আলমের জীবনবৃত্তান্ত ও শিল্পকর্মের নমুনা পাঠান।
পরবর্তীতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ১৪২৩ হিজরির জমাদিউল আউয়াল মাসে (জুলাই ২০০২) মক্কার কিসওয়া কারখানার প্রধান ক্যালিগ্রাফার হিসেবে নিয়োগ পান তিনি।
কিসওয়ার ক্যালিগ্রাফিতে ব্যবহৃত ‘থুলুথ’ লিপির মূল নকশা তৈরি করেছিলেন শেখ আব্দুল রহিম আমিন বুখারী। মুখতার আলম সেই ঐতিহ্যবাহী নকশার মূল কাঠামো অক্ষুণ্ন রেখে অক্ষরের পরিমাপ, নান্দনিকতা ও অনুপাতের ক্ষেত্রে আধুনিক পরিমার্জন যোগ করেন।
এ ছাড়া কাবার দরজার পর্দা ও গিলাফের অলংকারিক নকশাকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি তিনি ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিশেষ ক্যালিগ্রাফি প্রোগ্রাম চালু করেন, যা কিসওয়ার নকশায় নির্ভুলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্যালিগ্রাফির পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুখতার আলম। ১৯৮০ সালে মক্কার কুরআন মুখস্থকরণ সংস্থায় যুক্ত হয়ে দীর্ঘ ১৩ বছর শিক্ষকতা করেন। এছাড়া মাসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত দার আল-আরকাম ইনস্টিটিউটেও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০২ ও ২০১১ সালে তিনি পবিত্র কুরআনের ওপর দুটি ‘ইজাজাহ’ (সনদ) অর্জন করেন। বর্তমানে তিনি মক্কার কুরআন মুখস্থকরণ সংস্থার তত্ত্বাবধায়ক, জেদ্দার হ্যান্ডস ক্রাফট অ্যাসোসিয়েশনের আরবি ক্যালিগ্রাফি উপদেষ্টা, জেদ্দা আরবি ক্যালিগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সৌদি সায়েন্টিফিক সোসাইটি ফর অ্যারাবিক ক্যালিগ্রাফির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৮৯ সালে তুরস্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক আরবি ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় ফার্সি ক্যালিগ্রাফি বিভাগে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি বিশেষ রাজকীয় ডিক্রির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা বিদেশি পেশাজীবীদের সঙ্গে মুখতার আলমকেও সৌদি নাগরিকত্ব দেওয়া হয়। এই অর্জন উপলক্ষে মক্কার গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম তার সম্মানে সংবর্ধনার আয়োজন করেন এবং বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
মোহাম্মদ/
পাঠকের মতামত:
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













