ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ১৮ ১৪:৪৮:১৪
১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৬০ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড । কোম্পানিটির ৫৩ কোটি ৩৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৪৯ কোটি ১৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, ন্যাশনাল ফিড মিল লিমিটেড , বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে