ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা 

২০২৬ জুন ১৮ ২০:১৭:৩২
শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে থাকা পুরোনো দানবাক্সগুলো সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, মাজার কর্তৃপক্ষকে অবহিত করেই পুরোনো দানবাক্সগুলো সিলগালা করা হয়েছে এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। প্রশাসনের দাবি, দানের অর্থের ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে মাজার-সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, প্রশাসনের এ পদক্ষেপের মাধ্যমে মাজারের কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনাকে ঘিরে মাজার কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে ভিন্নমত দেখা দিলেও প্রশাসন বলছে, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে