ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি

২০২৬ জুন ১৫ ১৫:০০:৫৫
বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (১৫ জুন, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪১ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ১১ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, এমারেল্ড অয়েল, সাইফ পাওয়ারটেক, দুলামিয়া কটন, এবি ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ২০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ টাকা ৫০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এমারেল্ড অয়েলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৭০ পয়সা বা ৯.৪৬ শতাংশ, দুলামিয়া কটনের ১৫ টাকা ৩০ পয়সা বা ৯.১২ শতাংশ, এবি ব্যাংকের ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে