ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল

২০২৬ জুন ১৮ ১১:১২:০০
বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বৃহস্পতিবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) বা খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৩০,৪২২ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২,১৪,৭৩৪ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৮৪,০৫৮ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৪৯,৮৮২ টাকা

এর আগে গত ১৩ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ সমন্বয়ের ফলে সেই দামের সঙ্গে আরও ৫ হাজার ৪৮২ টাকা যোগ হয়ে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য পৌঁছেছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে গহনা ক্রেতাদের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে