মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে আওয়ামী লীগ আমলের একটি বিতর্কিত প্রসঙ্গ উত্থাপিত হলে তা নিয়ে সংসদে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে সরকারি ও বিরোধী দলের সদস্যদের অনুরোধে সংশ্লিষ্ট বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের অতীতের একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, মামুনুল হক বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু অতীতে গাজীপুরে নারীসহ ধরা পড়ার ঘটনাটি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
এ সময় তিনি ‘মুতা বিয়ে’ প্রসঙ্গও উত্থাপন করেন এবং বিষয়টি নিয়ে মন্তব্য করেন। পরে তিনি ইসলামী ব্যাংক ও সংসদের সময় ব্যবহারের বিষয়েও বক্তব্য দেন।
বক্তব্যের একপর্যায়ে স্পিকারের কাছে মুতা বিয়ে সম্পর্কে জানতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে অপ্রাসঙ্গিক বিষয় না তোলাই ভালো। তিনি বলেন, যিনি সংসদে উপস্থিত নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
স্পিকার বলেন, “মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এ বিষয়ে বিশেষজ্ঞ মনে হয়? এসব বিষয় নিয়ে সংসদে আলোচনা না করাই ভালো।”
পরে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, মামুনুল হককে নিয়ে সংসদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। তাঁর দাবি, মামুনুল হক মুতা বিয়ে করেননি এবং গাজীপুরে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, নারায়ণগঞ্জে তাঁকে হেনস্তা করা হয়েছিল এবং তিনি বৈধভাবে বিয়ে করেছিলেন।
এরপর তিনি সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও বিষয়টিকে অসংসদীয় উল্লেখ করে কার্যবিবরণী থেকে মুছে ফেলার আহ্বান জানান।
এ সময় স্পিকার বলেন, “মাওলানা মামুনুল হকের বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই। একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের অন্ধকার বা বিতর্কিত অধ্যায় এখানে আলোচিত হোক, তা আমি চাই না।”
তবে স্পিকার একই সঙ্গে মন্তব্য করেন যে, সংশ্লিষ্ট বিষয়ে মামুনুল হকের অবস্থান নিয়েও এখনো বিতর্ক রয়েছে।
পরে জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়ে বিষয়টি থামানোর যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। তিনি আরও বলেন, ইসলামী শরিয়তের আলোকে বর্তমানে মুতা বিয়ে বৈধ নয় এবং এটি নিষিদ্ধ।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে এক নারীসহ অবস্থানকালে মাওলানা মামুনুল হককে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাঁর সমর্থকরা বিক্ষোভ ও হামলা চালিয়ে তাঁকে ঘটনাস্থল থেকে নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- আইফোন ১৮ প্রো আসছে , সঙ্গে থাকতে পারে যে বড় চমক
- নিউইয়র্কে না যাওয়ার খবর অস্বীকার ট্রাম্পের
- ডিএসইতে সপ্তাহজুড়ে বড় পতন, বাজার মূলধন ও লেনদেন কমেছে
- ডিএসইর ছয় ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিত্বে পরিবর্তন
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্ব পুনর্বণ্টন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠনে গতি, ঋণ আদায়ে আইনি ও বিকল্প উদ্যোগ
- বিমা কোম্পানির তথ্য নিয়ে প্রশ্ন, ডাবল সার্ভার বন্ধে আলটিমেটাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন
- যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু
- ইসরাইল ইস্যুতে সৌদির নীতিতে পরিবর্তন নেই, জানাল সরকারি সূত্র
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- হাসনাতের বক্তব্যের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, দেখুন পূর্ণ সূচি
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য সময়
- মক্কা চুক্তিতে ঢাকার আগ্রহ নিয়ে পাকিস্তানের বড় বার্তা
- নেপাল-তিব্বতের দুর্যোগ নিয়ে বিজ্ঞানীদের নতুন তথ্য
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- মেসিদের কোচ বদল, দায়িত্ব পেলেন আর্জেন্টিনার সাবেক তারকা
- ভারত ও চীন ‘বাবা-মায়ের মতো’
- হাসনাত-সারজিসের পর এবার রুমিন ফারহানা!
- নিয়ম না মানলে শাস্তির মুখে ব্যাংক-আমদানিকারক
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা
- রিকশা থামাতেই পিস্তল তাক, মুহূর্তে উধাও ২ লাখ টাকা
- টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা
- আমরা নেটওয়ার্কের দুই বোর্ড সভার তারিখ পরিবর্তন
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল
- মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ
- অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম
- ‘ব্লাড মুন’-এর মতো দৃশ্য আজ, বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে
- ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
জাতীয় এর সর্বশেষ খবর
- গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন
- যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- হাসনাতের বক্তব্যের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া













