ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ১৬ ১৪:৩৪:১৪
১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মাইডাস ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬.৫৬ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৬.৩৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড ৫.০৬ শতাংশ, এনআরবি ব্যাংক ৪.৮৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ৪.৩৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৪.২৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৪.০০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৩.৯২ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বর ৩.৭১ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে