ইতিবাচক প্রত্যাশায় বাজারে গতি, সূচকের ধারাবাহিক অগ্রযাত্রা
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আগের কার্যদিবসের মতো সোমবার (১৫ জুন) লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে বন্ধ হয়েছে। একইসঙ্গে টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। তবে বাজারে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। নতুন সরকারও অর্থনীতিকে গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ শেয়ারবাজার। বাজার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু ইতিবাচক পদক্ষেপ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রস্তাবিত বাজেটেও শেয়ারবাজারবান্ধব কিছু সিদ্ধান্ত অন্তর্ভুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা আগের তুলনায় বেড়েছে। এর প্রতিফলন দেখা যাচ্ছে সূচক ও লেনদেনের পরিসংখ্যানে।
তবে সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। গুজবনির্ভর লেনদেন এড়িয়ে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তাদের মতে, বাজারে স্বাভাবিক ওঠানামা থাকবেই এবং মাঝেমধ্যে দরপতন ঘটলেও তাতে আতঙ্কিত হওয়ার কারণ নেই; বরং এটিই একটি স্বাভাবিক ও সুস্থ বাজারের বৈশিষ্ট্য।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬৪০ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৩ পয়েন্ট যোগ হয়ে ২ হাজার ১২৮ দশমিক ১৪ পয়েন্টে পৌঁছেছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধি পেয়েছে, ১৮৪টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকে ডিএসইতে সোমবার মোট ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি ৬৫ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে মোট ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৪ কোটি ২১ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৭ দশমিক ৯৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৩৬০ দশমিক ২২ পয়েন্টে উন্নীত হয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে সূচকটি ১৬৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছিল।
সামগ্রিকভাবে সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা বাজারে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএ খান/
পাঠকের মতামত:
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)







