ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

নৌবীমা দাবির অর্থ পরিশোধ  করল  কর্ণফুলী ইন্স্যুরেন্স

২০২৬ জুন ১৫ ১৮:২২:১২
নৌবীমা দাবির অর্থ পরিশোধ  করল  কর্ণফুলী ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুকূলে ২ কোটি ৪৪ লাখ টাকার নৌবীমা দাবি পরিশোধ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মইন উদ্দীন, এফসিএস উপস্থিত ছিলেন।

অন্যদিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহবুবুল করিম এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আলিমুল রাজি।

অনুষ্ঠানে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুকূলে ২ কোটি ৪৪ লাখ টাকার নৌবীমা দাবির অর্থ পরিশোধ করা হয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে