ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা

২০২৬ জুন ১৬ ১০:৩২:১৪
মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা

নিজস্ব প্রতিবেদক: জয়পুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শহীদ স্মারকে দলটির বিক্ষোভ কর্মসূচি চলাকালে একদল যুবক তাকে প্রকাশ্যে চড় মারলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে হামলাকারীদের সঙ্গে সিজেপি সমর্থকদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ।

দক্ষিণ বিভাগের ডিসিপি রাজর্ষি রাজ বর্মা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রোহিত শর্মা (২৫), রাকেশ গুর্জর (৩০), অজয় শর্মা (২৫), কুলদীপ সিং (২৭) এবং নিকেত (২৮)। তাদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সেদিন সিজেপি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা খাতের অনিয়ম, বেকারত্ব এবং তরুণদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে শত শত মানুষ অংশ নেন এবং দুর্নীতি ও পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন।

কুলসুম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে