ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ১৬ ১৪:৩০:০৮
১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান। ফান্ডের ইউনিট দর ৬০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার যৌথভাবে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এর শেয়ার দর ৯.৬৮ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইভিন্স টেক্সটাইল লিমিটেড ৮.৮৭ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ৮.৭৪ শতাংশ, যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ৭.৬৯ শতাংশ, বিডি থাই ফুড ৭.২৯ শতাংশ এবং এম.এল. ডাইং ৬.৮০ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে