ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ

২০২৬ জুন ১৫ ১০:২১:৫২
সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক: ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ জুন) জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মণি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তা কণ্ঠভোটে দেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন এ এম মাহবুব উদ্দিন, মো. নওশাদ জমির, শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মো. নাজিবুর রহমান, আক্তার হোসেন এবং আল ফারুক আব্দুল লতিফ। এছাড়া পদাধিকারবলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে