ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

২০২৬ জুন ১৪ ১৬:০১:১৭
ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: তারল্য সংকট কাটাতে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে। এর আগে গত সপ্তাহে ইসলামী ব্যাংক তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করেছিল।

সম্প্রতি ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। এ নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

পরিস্থিতির প্রভাবে বিপুলসংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেন। ফলে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহক চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনে সমস্যার মুখে পড়েন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যাংকটি ব্যর্থ হয়।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ সহায়তার সিদ্ধান্ত নেয়। এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

গভর্নর তখন আশ্বাস দিয়ে বলেন, ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো জটিলতা থাকবে না।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে