ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ

২০২৬ জুন ১৪ ১৫:০০:৪৩
ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের বিভিন্ন ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক)ধারী সদস্য প্রতিষ্ঠানের একাধিক অনুমোদিত (অথরাইজড) প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেয়ারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৭০) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. শোহানুর রহমান শুভ-কে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং-২২৭) তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। তারা হলেন এ. এম. নাসরুল্লাহ হক এবং মো. তানভীর হোসেন।

এ ছাড়া এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-২৭৬) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. কবিরুল হাসান-কে প্রত্যাহার করেছে।

একইসঙ্গে শাহ মোহাম্মদ সাগির অ্যান্ড কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৭১) তাদের তিনজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রত্যাহারকৃত প্রতিনিধিরা হলেন মোহাম্মদ মানিক, মোহাম্মদ মাহবুবুল আলম এবং মো. আবুল খায়ের।

এদিকে সিটি ব্রোকারেজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৪৫) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. শফিকুর রহমান মনসি-কে প্রত্যাহার করেছে।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পাঁচটি সদস্য প্রতিষ্ঠান তাদের আটজন অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার করেছে। তবে এসব প্রতিনিধিকে প্রত্যাহারের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে