ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে ফ্লোরপ্রাইসের আওতায় থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার অবশেষে এ বিধিনিষেধ থেকে মুক্তি পেতে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানি দুটির ওপর আরোপিত ফ্লোরপ্রাইস প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বিএসইসি সূত্রে পাওয়া তথ্যমতে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি হতে পারে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সোমবার (৮ জুন) অনুষ্ঠিতব্য বিশেষ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত করে কার্যকরের ঘোষণা দেওয়া হবে।
বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোরপ্রাইস নির্ধারিত রয়েছে ১১০ টাকা ১০ পয়সা এবং ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোরপ্রাইস ৩২ টাকা ৬০ পয়সা।
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান মো. মাসুদ খান ফ্লোরপ্রাইস ব্যবস্থার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই বাজারে ফ্লোরপ্রাইস আরোপ করা হবে না। পরে রোববার সিএফএ সোসাইটির দশকপূর্তি অনুষ্ঠানেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এছাড়া রোববার (৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল নতুন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বিএসইসি চেয়ারম্যান তাদেরও বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ওপর থেকে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পরিকল্পনার বিষয়টি অবহিত করেন বলে জানা গেছে।
শেয়ারবাজারে ফ্লোরপ্রাইস হলো কোনো শেয়ারের সর্বনিম্ন লেনদেন মূল্যসীমা, যার নিচে ওই শেয়ারের ক্রয় বা বিক্রয়ের আদেশ দেওয়া যায় না।
২০২০ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এবং দেশটির নিজেকে দেউলিয়া ঘোষণার ঘটনায় বাংলাদেশের অর্থনীতি নিয়েও উদ্বেগ তৈরি হয়। এর প্রভাব দেশের পুঁজিবাজারেও পড়ে এবং বাজারে ধারাবাহিক দরপতন শুরু হয়। এমন পরিস্থিতিতে ২০২০ সালের ১৯ মার্চ তৎকালীন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন বাজারে ফ্লোরপ্রাইস ব্যবস্থা চালু করে।
পরবর্তী সময়ে ধাপে ধাপে অধিকাংশ কোম্পানির শেয়ারের ওপর আরোপিত ফ্লোরপ্রাইস তুলে নেওয়া হলেও বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তা বহাল রাখা হয়। ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর বিএসইসির সদ্যবিদায়ী চেয়ারম্যান রাশেদ মাকসুদ খানও ফ্লোরপ্রাইসের বিরোধিতা করে নীতিগত অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি এই দুই কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেননি।
ফলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ার অবশেষে ফ্লোরপ্রাইসমুক্ত হতে যাচ্ছে, যা দেশের পুঁজিবাজারে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে বিডি থাই ফুড, মুনাফা বাড়ার আশা পরিচালনা পর্ষদের
- ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন
- আপন বড় বোনের ন`গ্ন ভিডিও ধারণ করে প`র্নো`গ্রা`ফি
- অর্থমন্ত্রীর পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বাজেট
- বাংলাদেশ সীমান্ত ইস্যুতে সরব শুভেন্দু, জানালেন নতুন পরিসংখ্যান
- কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য
- মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন এক লাফে বাড়ল
- এক রাতে একই এলাকায় ৩ বার ভূমিকম্প
- শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যে বড় পদক্ষেপ, আসছে নতুন সঞ্চয়পত্র
- সৌদির ধরপাকড়ে বিপাকে প্রবাসীরা
- সোনায় বড় ধস, তেলের উল্লম্ফনে বদলে গেল বাজারের সমীকরণ
- শাড়ির নিচে লুকানো নেতাকে টেনে বের করল পুলিশ
- সাবেক মেয়রের মৃত্যুর পরই ঘটল আরেক শোকাবহ ঘটনা
- শেয়ারবাজারকে বিনিয়োগবান্ধব করতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বিএসইসি
- নোটিশ জমা নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- মাঠের পর এবার বোর্ডরুমে তামিমের জয়
- তোফায়েল আহমেদকে নিয়ে সংসদে যা বলা হলো
- মৃ/ত্যুদণ্ডের রায়ের পর দুই পরিবারের ভিন্ন প্রতিক্রিয়া
- তিন ব্যাংকের শেয়ার হস্তান্তর ও গ্রহণের তথ্য প্রকাশ
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- তিন ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে নতুন কর্মসূচি
- জার্সি পরে গেলেই মিলবে বিনা ভিজিটে চিকিৎসা
- ভারতে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ঢাকার ছেলের
- শেয়ারবাজার শক্তিশালী করতে ব্যাংক খাত সংস্কারের বিকল্প নেই:তথ্যমন্ত্রী
- তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নতুন বিএসইসি কমিশনে বিনিয়োগকারীদের আস্থা, শক্তিশালী অবস্থানে বাজার
- ০৭ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দীর্ঘ ১৫ বছর পর নিজের মেয়ের পরিচয় অস্বীকার করলেন মা
- রামিসা ধর্ষ/ণ ও হ/ত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া
- সরকারি চাকরিজীবীদের জন্য ‘মেগা পে-স্কেল’, যা জানা গেল
- পল্লবীর সেই রামিসা হ/ত্যা মামলায় এলো চূড়ান্ত রায়
- ডলার সংকট থেকে ডলার উদ্বৃত্ত: বদলে যাওয়া বাজারের গল্প
- ‘বাংলাদেশি’ তকমায় বিপাকে হাজারো পরিবার, নতুন বিতর্ক ভারতে
- উপদেষ্টা জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাবেক উপদেষ্টা
- জামায়াতের ১১ দলীয় জোটে নতুন ধাক্কা, সরে যাচ্ছে আরেক শরিক
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি










.jpg&w=50&h=35)
