ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

মার্জিন লোন ও মিউচুয়াল ফান্ড নীতিমালা স্থগিতের দাবি

২০২৬ জুন ০৬ ১৫:৩৬:১৮
মার্জিন লোন ও মিউচুয়াল ফান্ড নীতিমালা স্থগিতের দাবি

নিজস্ব প্রতিবেদক: বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনের কাছেও বেশ কিছু দাবি জানিয়েছে বিসিএমআইএ। তাদের দাবির মধ্যে রয়েছে—বিতর্কিত মার্জিন লোন নীতিমালা-২০২৫ এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত স্থগিত রাখা। পাশাপাশি বিনিয়োগকারী সংগঠন, বাজার অংশীজন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সংলাপের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

এছাড়া মার্জার প্রক্রিয়ায় কার্যত শেয়ারশূন্য হয়ে পড়া বিনিয়োগকারীদের শেয়ার বা সমমূল্য ফেরত প্রদানের উদ্যোগ নেওয়া, ভবিষ্যতে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং, অস্বাভাবিক মূল্য প্রভাবিতকরণ ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানানো হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্বল ও লোকসানি কোম্পানির পুনর্গঠন, শেয়ারহোল্ডারদের অধিকার সংরক্ষণ এবং বাজারে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে নতুন কমিশনের জন্য অগ্রাধিকারভিত্তিক সংস্কার কার্যক্রম এবং বাজার স্থিতিশীলতা ও বিনিয়োগকারী সুরক্ষায় ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

মুহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে